Uncategorizedঅন্যান্যরাজনীতিসংস্কৃতি
dailyaporadhprokashএপ্রিল ৬, ২০২৪
পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন- মোঃ মাসুদ রানা তালুকদার


সাভার প্রতিনিধিঃ
সবাইকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক ছাত্র নেতা মোঃ মাসুদ রানা তালুকদার সদস্য, আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ। একান্ত এক সাক্ষাৎকারে তিনি বলেন, আসসালামু আলাইকুম, প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল ফিতরের অগ্রীম শুভেচ্ছা ও অভিনন্দন। এক মাস সিয়াম সাধনার পরে আমাদের মধ্যে আবার ফিরে আসবে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ। তাই, আসুন আমরা পরিবার, আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশীসহ সমাজের গরিব-অসহায় মানুষের পাশে দাঁড়াই। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিই। তিনি আরো বলেন, ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক- এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা। হাসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। আমি মহান আল্লাহর কাছে এ প্রার্থনা করি ঈদের দিনটি বিশ্বের সব মানুষের সুখ-শান্তি, কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি হোক। ঈদুল ফিতর আমাদের সবার জীবনে বয়ে আনুক, অনাবিল আনন্দ, সুখ ও শান্তি। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক।




Daily Aporadh Prokash