অন্যান্যঅপরাধআইন – আদালত

উত্তরার বিমানবন্দর এলাকায় ভুয়া স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান।

উত্তরা প্রতিনিধিঃ

 সোমবার ৫ মে’২৪ সকাল ১১ টা থেকে বিমানবন্দর এলাকায় বিভিন্ন ভুয়া স্টিকারযুক্ত গাড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর ট্রাফিকের বিমানবন্দর এলাকায় কর্মরত ট্রাফিক পুলিশ বিভাগ।

ট্রাফিক উত্তর বিভাগ গণমাধ্যমকে বলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার সহ ট্রাফিক বিভাগের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা মোতাবেক আমরা নিয়মিত এই অভিযান পরিচালনা করে যাব।

তারা আরো বলেন পুলিশ, সাংবাদিক,  ডাক্তার,আইনজিবী, মুক্তিযোদ্ধা,বিচারপতি এই ধরনের স্টিকার যুক্ত অনেক গাড়ি রাস্তায় চলাচল করতে দেখা যায়। এসকল স্টিকার যুক্ত গাড়ির সঠিক ব্যবহারই আমাদের কাম্য।

কোন অপরাধী যেন এ সুযোগ গ্রহণ করতে না পারে এই জন্যই আমরা রাস্তায় স্টিকার যুক্ত গাড়ি গুলো তল্লাশি করছি। যিনি এই সুবিধা ভোগ করছেন তিনি সঠিক ব্যক্তি কিনা। ফলস্বরুপ ২২টা গাড়ি চেক করে ২ টা গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই অভিযানের সময় উপস্থিত ছিলেন ট্রাফিক এয়ারপোর্ট জোনের সহকারী কমিশনার সাখাওয়াত হোসেন সেন্টু, জসীমউদ্দিন ক্রসিং এর টি. আই. ইউনুস মিয়া আখন্দ সহ ট্রাফিকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button