রাজনীতিসংস্কৃতি
dailyaporadhprokashমে ২১, ২০২৪
রংপুরে বিএনপি নেতার নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি।


রংপুর জেলা প্রতিনিধি
আনিছুর রহমান লাকু’র নিঃশর্ত মুক্তি’র দাবিতে রংপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ঘোষণা দিয়েছেন।
সরকার কর্তৃক মিথ্যা ও বানোয়াট মামলার ফরমায়েশি রায়ে ১০বছরের সাজায় দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব মোঃ আনিছুর রহমান লাকু ও জেলা যুবদলের সহ-সভাপতি তারেক হাসান সোহাগ এর নিঃশর্ত মুক্তি’র দাবিতে আগামী ২২শে মে২০২৪ইং বুধবার বিকাল ৩:০০টার সময় রংপুর গ্র্যান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয় সম্মুখে রংপুর জেলা বিএনপি’র প্রতিবাদ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হবে ।
উক্ত প্রতিবাদ সমাবেশ কর্মসূচি সফল করার লক্ষ্যে রংপুর জেলা যুবদল এবং সকল উপজেলা ও পৌর ইউনিটের সর্বস্তরের নেতৃবৃন্দকে যথা সময়ে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে আহবান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি
(রংপুর বিভাগ) ও রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজু এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান জেমস।
বিষয়টি নিশ্চিত করেছেন
মোঃ জাকারিয়া দপ্তর সম্পাদক জেলা যুবদল রংপুর।




Daily Aporadh Prokash