Uncategorizedজাতীয়সংস্কৃতি

দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেলেন সাংবাদিক এম কাজল খানের “মা”

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
সাংবাদিক এম কাজল খান এর মা আজ ০১-জলাই-২০২৪ ইং রোজ সোমবার সকাল ৫-৩০ মিনিটে তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকল সাংবাদিক ভাই ও বোন সহ সমগ্র দেশবাসীর কাছে তিনি তার মায়ের জন্য দোয়া কামনা করেন।মহান আল্লাহপাক যেন মরহুমা’কে জান্নাতবাসী করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ১০৯ (একশত নয়)বছর।
মরহুমা’র নামাজে জানাজা নরসিংদী, শ্রীরামপুর বাজার, মদিনাতুল উলুম তালিমুল কোরআন মাদ্রাসা ও মসজিদ মাঠে আজ বাদ আছর অনুষ্ঠিত হবে। জানাজা শেষে নরসিংদী রায়পুরা পৌরসভা ৭-নং ওয়ার্ডে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মা আমাদের পরম স্নেহ মায়া দিয়ে আমাদেরকে লালন পালন করেন। পৃথিবীতে মায়ের সাথে কোন কিছুর তুলনা হয় না। মা- বাবার কোনো বিকল্প হয় না। তাদের হারানোর শোক কখনোই ভোলা যায় না। এই পৃথিবীর বুকে সবচেয়ে আমাদের আপন হচ্ছে মা। মা মারা গেলে মায়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা আর কাউকে দিয়ে পূরণ হয়না। মৃত্যু যন্ত্রনা যত না কঠিন তার চেয়েও কঠিন হচ্ছে মা হারানো বেদনা।
দুনিয়ার সব কিছুই বদলাতে পারে কিন্তু মায়ের পরম ভালোবাসা কখনো বদলাবার নয়। একজন মা মারা গেলে সেই ভালবাসার অপূর্ণতা রয়েই যায়। মহান আল্লাহ তয়ালা যেন দৈনিক আজকের আলোকিত সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক এম কাজল খানকে মা হারানোর শোক সহ্য করার তৈফিক দান করেন, আমিন।
জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি গাজীপুর মহানগর শাখা ও বাসন মেট্রো থানা প্রেসক্লাবের পক্ষ থেকে এম কাজল খান সাহেবের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button