অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে শপথ নিলেন ড. মুহাম্মদ ইউনূস।


বিপ্লব শেখ:
অর্থনীতিবিদ ড.মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়েছে। এই তালিকায় দুই’জন ছাত্রও রয়েছেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনা করতে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
টানা এক মাসের আন্দোলন শেষে শেখ হাসিনার দেশত্যাগের পরেও যে বাংলাদেশ শান্ত হয়েছিল তা কিন্তু নয়। সেনাপ্রধানের হাতে দেশ দেখভালের দায়িত্ব থাকলেও অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে চলছিলো আলোচনা। অবশেষে একদিন আগেই সেনা প্রধান জানিয়ে দেন বৃহস্পতিবারই নতুন অন্তর্বর্তী সরকার শপথ নিবেন। শেষ পর্যন্ত নোবেল জয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে ১৭’সদস্যের অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মণ্ডলীর তালিকা তৈরি করা হয়।
তালিকায় রয়েছেন দুই ছাত্রসহ মোট ১৭’জন।
বৃহস্পতিবার (৮’আগষ্ট) রাত ৯টায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
অন্তর্বর্তীকালীন উপদেষ্টা মন্ডলীদের মধ্যে রয়েছেন,মোঃ সালেহ উদ্দিন আহমেদ, ড.মোঃ আসিফ নজরুল,ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, সুপ্রদিপ চাকমা,ফরিদা আখতার, বিধান রঞ্জন রায়, খালিদ হাসান, নুরজাহান বেগম, শারমিন মুরশিদ, ফারুকী আযম।
এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ নাহিদ ইসলাম ও মোঃ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও রয়েছেন। অর্থনীতিবিদ ড.মোঃ ইউনূস এর সঙ্গে এদিন ১৪’জন উপদেষ্টা মন্ডলী শপথ গ্রহণ করেন। বাকিরা ঢাকার বাহিরে থাকায় তারা শপথে অংশগ্রহণ করতে পারেননি।




Daily Aporadh Prokash