

টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলা বিএনপির উদ্যোগে দেশের চলামান বণ্যা পরিস্থিতির জন্য কেন্দ্রীয় বিএনপি’র নির্দেশনা মোতাবেক ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী সীমিত আকারে পালিত হয়েছে। রবিবার উপজেলা বিএনপি কার্যালয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল আজিজ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর জাসাসের আহবায়ক শরিফুল ইসলাম স্বপন, উপজেলা বিএনপি সিনিয়র সহ সভাপতি মো. আজাদ মিয়া, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা যুবদল আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব বাবলু চৌধুরী, সেচ্ছাসেবক দল আহবায়ক কালাম তালুকদার, সদস্য সচিব সোলায়মান মিয়া, উপজেলা কৃষকদল সভাপতি মারুফ হোসেন, উপজেলা মহিলাদলের সভাপতি মোছা. রেবেকা পারভিন ও উপজেলা ছাত্রদল আহবায়ক মো. সোহানুর রহমান সোহেল এবং সদস্য সচিব আল-আমিন সহ বিএনপি অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash