

বিপ্লব শেখ :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১’দফা বাস্তবায়নের লক্ষে হেমনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্র দলের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে মতবিনিম ও দেওয়াল লিখন করা হয়েছে।
মঙ্গলবার (৫’নভেম্বর) ২০২৪ ইং দুপুর তিনটার দিকে হেমনগর ডিগ্রী কলেজ মাঠে এ মতবিনিময় ও দেওয়াল লিখন পালন করা হয়।
জাতীয়তাবাদী ছাত্রদল গোপালপুর থানা ছাত্র দলের সিনিয়র সহ সভাপতি নাজমুল ইসলাম শিশির তালুকদার এর , নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হয়।
উল্লেখ্য যে, বাংলাদেশ প্রথম স্বাধীনতার পর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান
১৯’ দফা ঘোষণা করেছিলেন এবং তা বাস্তবায়নও হয়েছিল।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর দ্বিতীয় স্বাধীনতার আগে তারেক রহমান ৩১’দফা ঘোষণা করেছিলেন, সেটা বাস্তবায়ন করার সময় এখন বলে জানান ৩১’দফা বাস্তবায়নে অংশ নেয়া ছাত্র নেতারা।
এসময় উপস্থিত ছিলেন,
শাহজাহান সাওয়ন সহ সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ,এ এস এম রাকিবুল ইসলাম আকাশ এবং দুর্জয় হোড় শুভ আহ্বায়ক টাংগাইল জেলা ছাত্রদল, এস এম নূর বনী যুগ্ম আহ্বায়ক টাংগাইল জেলা ছাত্র দল, রোকন খান সদস্য টাংগাইল জেলা ছাত্র দল, নাজমুল ইসলাম শিশির সিনিয়র সহ সভাপতি গোপালপুর উপজেলা ছাত্র দল, গোলাম রাব্বানী সাবেক সাধারণ সম্পাদক হেমনগর ইউনিয়ন ছাত্রদল, আতিকুর রহমান উজ্জ্বল সাংগঠনিক সম্পাদক হেমনগর শাখা ছাত্র দল,সহসভাপতি রফিকুল ইসলাম হেমনগর ডিগ্রী কলেজ শাখা ছাত্র দল, শাকিল হেমনগর ডিগ্রি কলেজ শাখা ছাত্র দল, আব্দুল্লাহ আল নোমান, মফিজুল ইসলাম প্রমুখ।




Daily Aporadh Prokash