জাতীয়রাজনীতি

জাতীয় স্মৃতিসৌধে গিয়ে হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল, সিএমএইচে ভর্তি

নিজস্ব প্রতিবাদঃ
মহান বিজয় দিবসে উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে চিকিৎসার জন্য সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি অসুস্থ হয়ে মাটিতে শুয়ে পড়েন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, জাতীয় স্মৃতিসৌধে গিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কথা বলা অবস্থায় তিনি অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে সাভারে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভর্তি করা হয়েছে। এখন অনেকটা সুস্থ আছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button