জাতীয়রাজনীতি

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব হিসেবে শাহাজান আলী কে দেখতে চান তৃণমূলের নেতাকর্মীরা

 

মোঃ লিটন উজ্জামান কুষ্টিয়া প্রতিনিধি :-

ভেড়ামারা উপজেলা বি’এনপি’র আগামীর কমিটিতে (সদস্য সচিব) পদে তৃণমূলের জনমত জরিপে ভেড়ামারা উপজেলাবাসীর সর্বসাধারণের ভালোবাসার একজন ব্যক্তি, ভেড়ামারা উপজেলার তৃণমূল বি,এন,পির সবচেয়ে জনপ্রিয় নেতা,ভেড়ামারার গর্ব ভেড়ামারার অহংকার, গণমানুষের নেতা, কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃশাহাজান আলী কে চান উপজেলার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা

পারিবারিকভাবে মো:শাহাজান আলী বিএনপি’র রাজনীতির সাথে জড়িত তিনি মেধা ও যোগ্যতার ভিত্তিতে অত্যন্ত কৃতিত্বের সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এল এল বি কোর্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে মাষ্টার্স শেষ করেন। তার ভাই প্রয়াত রফিকুল ইসলাম শ্যামল উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি , মোকারিমপুর ইউপি’র জনপ্রিয় চেয়ারম্যান ও বিএনপি নেতা, আরেক ভাই প্রফেসর ড. সাইফুুল ইসলাম রিকেট ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সাবেক এজিএস এবং বিএনপি’র রাজনীতির সাথে যুক্ত ,তার ছোট ভাই বুলবুল আবু সাইদ শামীম বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, সুপ্রিম কোর্ট শাখার আইনজীবী ফোরামের সাবেক সহ সম্পাদক, ভেড়ামারা উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সহ সম্পাদক এবং বিএনপি’র রাজনীতির সাথে সরাসরি জড়িত, এলাকায় তার এবং তার পরিবারের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে।

ভেড়ামারা উপজেলায় স্বৈরাচার শাসন আমলে সব থেকে নির্যাতিত পরিবার শাহাজান পরিবার। তার বাবা প্রয়াত ফজলুল হক ফজল মোকারিমপুর ইউ’পি চেয়ারম্যান সন্ত্রাসী হামলায় নিহত হন, তার মামা প্রয়াত বি’এন’পি নেতা মরহুম মজিবর মাস্টার ও উপজেলা কৃষক দলের নেতা মরহুম মিজানুর রহমান সন্ত্রাসী হামলায় নিহত হন।

মো: শাহাজান আলী ছাত্রজীবন থেকেই ছাত্রদল, যুবদল ও পরবর্তীতে বিএনপির মূল দলে জায়গা করে নেন, খুব অল্প বয়সে তিনি ভেড়ামারা উপজেলার ভাইস চেয়ারম্যান হন পরবর্তীতে তিনি দীর্ঘদিন (ভারপ্রাপ্ত) চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ শাসন আমলে উপজেলার অভ্যন্তরে তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছিলেন এবং হয়রানি মূলক মামলার শিকার হন । বর্তমানে দলীয় বিবেচনায় তার ব্যাপক জনপ্রিয়তা। তিনি জেলা বিএনপি’র আহবায়ক সদস্য এবং উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক।

তিনি একাধারে নম্র ভদ্র ,মিষ্টভাষী ,বিনয়ী এবং সাংগঠনিক, সাংগঠনিক ভাবে ও স্থানীয় বিবেচনায় মোঃ শাহাজান আলী সদস্য সচিব হিসেবে যোগ্য ও স্বীকৃত ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button