অপরাধআইন – আদালত

সুনামগঞ্জ বিশ্বম্ভরপুরে জামাইর হাতে নিজ বাড়িতে শ্বশুর খুন

স্টাফ রিপোর্টারঃ

সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় পারিবারিক কলহের কারণে জামাইয়ের হাতে শ্বশুরের প্রান গেল।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত প্রায় তিন ঘটিকার সময় বাড়ির পাশের রাস্তায়। আপন বড় মেয়ের জামাই শ্বশুরের সাথে কথা বলা জন্য রাত ৩ টায় বাড়ি থেকে ধরে নিয়ে যায়। আর সেখানেই শ্বশুরকে বাড়ির সামনে রাস্তায় মেরে ছলে যায় । মৃত ব্যক্তি বিশ্বম্ভরপুর উপজেলা পলাশ ইউনিয়নের দিঘলবাক গ্রামের মৃত ছাদেম আলীর ছেলে ৬ সন্তানের জনক মোঃ আব্দুল মোতালিব (৫২)।

সরেজমিনে গুরে জানাযায়, দির্গদিন যাবৎ আব্দুল মোতালিবের বড় মেয়ের জামাই বিশ্বম্ভরপুর উপজেলার সলোকাবাদ ইউনিয়নের মথুরকান্দি গ্রামের রহিছ মিয়ার ছেলে আব্দুল সাত্তারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক ঝগড়া লেগেই থাকত। বিষয়টি নিয়ে অনেকবার দুইটি ইউনিয়নের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা ঝগড়া নিরষনের জন্য উভয় পক্ষকে নিয়ে স্বালিষ ও বৈঠক করে সমাধানের চেষ্টা করেছিল। কিন্তু স্বামী স্ত্রীর ঝগড়ার কোন সমাধান করা হয়নি। যার ফলে শ্বশুরের জামাইয়ের হাতে খুণ হল।

এ বিষয়ে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম ঘটনার সত্যতানিশ্চিত করে জানান, এ খবর পেয়ে ঘটনার স্তলে পুলিশ পাটিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাটানো হয়েছে। তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button