স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের দেলদুয়ারে শহীদ রাষ্ট্রপতি জীয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় বিএনপি’র সহ সভাপতি এস.এম ছবুর আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহবায়ক অপু তালুকদার শিপলু, সদস্য সচিব মো. বাবলু চৌধুরী, ছাত্রদল আহবায়ক সোহানুর রহমান সোহেল প্রমূখ।