জাতীয়রাজনীতি

সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন আব্দুস সালাম পিন্টু।

বিপ্লব হোসেনঃ
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু, সোমবার, ২০ জানুয়ারি ২০২৫ ইং তারিখে
হাসপাতাল থেকে প্রথমে গুলশানে যান গুলশান থেকে রাজনৈতিক কার্যক্রম শেষে বাসায় ফিরলেন সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু। দীর্ঘ ১৭’বছর পর কারা মুক্ত হয়ে গাজীপুর জেলায় অবস্থিত কাশেমপুর কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে অসংখ্য নেতাকর্মীদের ভীড় সামলিয়ে এবং দু’হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে পরে তিনি কাশেম পুর কারাগারের মেইন ফটকের সামনে নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখার পর নেতাকর্মীদের গাড়ি বহরসহ তার স্নেহের ছোট ভাই বিএনপি’র প্রচার সম্পাদক, সুলতান সালাউদ্দিন টুকুকে নিয়ে সোজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যান ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে। মাজার জিয়ারত শেষে তার উপর নির্মম নির্যাতনের লোমহর্ষক কথা গুলো তুলে ধরে আবেগ আপ্লূত হয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এসময় ৫ই’আগস্টের সকল আহত ও নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি সহ আন্দোলনে অংশ নেওয়া সকল পর্যায়ের লোকজনের আন্দোলনের মাধ্যমে আমরা যে ফসল ঘরে তুলেছি তা যেন নষ্ট না হয়।
মন্ত্রী আরও বলেন,আমাদের ভুলে গেলে চলবে না,আওয়ামী লীগ যে অন্যায়, অপকর্ম ও অত্যাচার করেছে, আমরা তা করবো না। আমরা বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধময় বাংলাদেশ গড়ে তুলতে চাই বলেও সেদিন সাংবাদিকদের জানান তিনি।
মুক্তির ২/৩ দিনের মাথায় হঠাৎ শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়ায় তাকে দ্রুত ঢাকায় শাহবাগ সংলগ্ন সরকারি (পিজি) হাসপাতালে ভর্তি করানো হয় তাকে।
টানা ১১’দিন পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সাবেক মন্ত্রী ও টাঙ্গাইল-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট আব্দুস সালাম পিন্টু প্রথমে গুলশানে বিএনপির কার্যালয় যান। পরে কার্যালয় হয়ে সেখান থেকে তিনি তার বাসায় চলে যান।

সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের ভাগিনা মোঃ তালহা বিন শফিক বলেন, আমার শ্রদ্ধেয় বড় (মামা) সাবেক মন্ত্রী জনাব, এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের চিকিৎসা শেষ হওয়ার পর হাসপাতালের অনুমতিক্রমে ছাড়পত্র নিয়ে আমরা
প্রাইভেটকারে করে মামার বাসার উদ্দেশে রওয়ানা দিয়েছি।

ঢাকা পিজি হাসপাতালের, অধ্যাপক মোঃ সাইফুল ইসলাম সেলিম জানান, সাবেক মন্ত্রী এডভোকেট আব্দুস সালাম পিন্টু সাহেবের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো। মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতাল থেকে ২০’জানুয়ারি ২০২৫ ইং সোমবার দুপুরের পর তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button