

বিপ্লব হোসেন :
টাঙ্গাইল বারের সাবেক সিনিয়র আইনজীবী এডভোকেট মরহুম রফিকুল ইসলাম তাঁরা ও
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খাঁন বুলবুল সহ সকল কবর-বাসীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে করব জিয়ারত করলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-মন্ত্রী ( টাঙ্গাইল-২) আসনের সাবেক সংসদ সদস্য, মোঃ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
সোমবার (৭’এপ্রিল) ২০২৫ ইং বেলা ১২টা ৩০মিঃ এর দিকে প্রথমে তাঁরা মিয়ার বাসাখানপুর পারিবারিক কবরস্থান এবং শেষে টাঙ্গাইল (শহর) কেন্দ্রীয় কবরস্থানে পবিত্র কোরআন থেকে সূরাহ্ তেলাওয়াত ও মোনাজাত করেন, কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক উপ-মন্ত্রী, মোঃ এডভোকেট আব্দুস সালাম পিন্টু-সহ টাঙ্গাইল জেলা বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দগণ।
মোঃ আব্দুস সালাম পিন্টু প্রথমে টাঙ্গাইল বারের সাবেক সিনিয়র আইনজীবী এডভোকেট মরহুম রফিকুল ইসলাম তাঁরা মিয়ার নিজ গ্রাম, বাসাখানপুর বাড়ির পারিবারিক কবরস্থানে গিয়ে তার কবর জিয়ারত করেন,
পরে তার সাথে থাকা নেতাকর্মীদের নিয়ে টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থানে গিয়ে টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, মরহুম মনিরুজ্জামান খান বুলবুল,
মরহুম শামসুল হক, সাবেক সভাপতি টাঙ্গাইল শহর বিএনপি ও পৌরসভার সাবেক চেয়ারম্যান,
মোহাম্মদ আলী মিয়া টাঙ্গাইল সদর থানা বিএনপির সাবেক সভাপতি,
খন্দকার বাবুল চৌধুরী সাবেক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য,
এডভোকেট মোহাম্মদ আলী মিয়া
সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
এডভোকেট আব্দুর রশিদ তালুকদার সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
এডভোকেট আজমল হায়দার কায়সার সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
এডভোকেট হাবিবুল হক বেনু সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
এডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
ব্রিগেডিয়ার ফজলুর রহমান সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
মুসা তালুকদার সাবেক সহ-সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,
এডভোকেট খালেদা পান্না সাবেক সহ সভাপতি জেলা বিএনপি টাঙ্গাইল,কাজী সাকিরুল মাওলা সাবেক সাধারণ সম্পাদক শহর বিএনপি টাঙ্গাইল,
সুরুজ সাবেক কৃষক দল নেতা,বাবুল জেলা জাসাস নেতা,মির্জা আবু রায়হান জগলু সাবেক জেলা ছাত্রদল নেতা,আব্দুর রব জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি-সহ ও-ই কবরস্থানের সকল কবর বাসীর জন্য তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালা’র কাছে দোয়া করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপ-মন্ত্রী, মজলুম জননেতা, মোঃ এডভোকেট আব্দুস সালাম পিন্টু।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন,
টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এড: আলী ইমাম তপন,জেলা বিএনপি’র সাবেক সহ সভাপতি জিয়াউল হক শাহীন,
টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান উজ্জ্বল, টাঙ্গাইল শহর যুবদলের সদস্য সচিব সজীব, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাওন,জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল,থানা যুবদলের সাবেক সদস্য সচিব ইকবাল,মনির,উজ্জ্বল প্রমুখ।




Daily Aporadh Prokash