জাতীয়রাজনীতি

নির্বাচনে জোটবদ্ধ অংশ নেয়ার চেষ্টা করছি শায়েখে চরমোনাই

দেলদুয়ার (টাঙ্গাইল) প্রতিনিধি
২০২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নেয়ার জন্য ইসলামিক দলগুলোর সঙ্গে আলোচনা চলছে। আলোচনা সফল হলে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোটবদ্ধ ভাবেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর সে পথেই হাটছি আমরা। তবে এটাও সত্য আলোচনা ফলপ্রসূ না হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেয়া হবে। বুধবার বিকেলে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডা. এফ. আর খান পাইলট ইন্সটিটিউট মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও সুধী সমাবেশ শেষে সংবাদ কর্মীদের এক প্রশ্নের জবাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম এসব কথা বলেন। সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যও রাখেন।
ইসলামী আন্দোল বাংলাদেশ উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি আব্দুল কাদের মাহমুদের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, জেলা সভাপতি আকরাম আলী, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সম্ভাব্য প্রার্থী মুহাম্মদ আখিনুর মিয়া, জেলা সদস্য হাফেজ মাওলানা রেজাউল করিম প্রমূখ। বক্তব্য শেষে নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button