জাতীয়রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ধামরাই তাঁতীদলের বিক্ষোভ

সাঈম সরকারঃ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে ভিক্ষোভ সমাবেশ করেন ধামরাই থানা তাঁতীদল।যাদবপুর ইউনিয়ন বিএনপির দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় আমছিমুর গাবতলা তাঁতীদলের কার্যালয়ের সামনে ধামরাই থানা তাঁতীদলের উদ্যেগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
গতকাল বিকালে ধামরাই থানা তাঁতীদলের উদ্যেগে উক্ত বিক্ষোভ সমাবেশে সভাপত্বিত করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ধামরাই থানা তাঁতীদলের সভাপতি পিয়াস আল মুনসুর।
এসময় বক্তাগন বলেন, এনসিপি ও জামায়াত নেতাদের বিভিন্ন অপকর্ম সম্পর্কে বাংলাদেশের মাটি ও মানুষ এত দিনে জেনে গেছে। তারা জন্ম লগ্ন থেকেই শুধু মানুষের বিরুদ্ধে মিথ্যাচার ও গিবত নিয়েই ব্যস্ত রয়েছে। সেই সাথে হাসিনা সরকারের পতনের পর হতে, বর্তমানে রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টায় উম্মাদ ও হন্যে হয়ে বিভিন্ন কলা-কৌশল অবলম্বন করে চলছে এবং ভারসাম্যহীন হয়ে পড়েছে। কাকে কি বলতে হয় সেই হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। স্বাধীনতার পক্ষের দল বিএনপি।তারা, সেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব.তারেক রহমানের বিরুদ্ধে মাঠে ঘাটে বিভিন্ন মিথ্যাচার করে অপপ্রচারনা চালাচ্ছে। সেই মিথ্যাচার ও অপপ্রচারের বিরুদ্ধে এই বিক্ষোভ সমাবেশ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এসময় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন,হাবিবুর রহমান বাদশা (সাধারণ সম্পাদক যাদবপুর ইউনিয়ন বিএনপি),বিশেষ অতিথীঃআব্দুল কাদের (সাংগঠনিক সম্পাদক যাঃইউঃ বিএনপি,বিশেষ অতিথীঃ নজরুল ইসলাম (সাধারণ সম্পাদক ধামরাই থানা তাঁতীদলসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অংগ সংগঠনের নেতা- কর্মী বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button