অপরাধআইন – আদালত

গাজীপুরে মাদক ব্যবসায়ী কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকি

 

নিজস্ব প্রতিবেদনঃ- মেহেদী হাসান
গাজীপুরে গতকাল ১৮/০৮/২৫ ইং আনুমানিক দুপুর ২.৩০ মিঃ জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার গাজীপুর জেলা ক্রাইম রিপোর্টার এবং বাসন মেট্রো থানা প্রেসক্লাব গাজীপুর মহানগরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার কে মাদক ব্যবসায়ী সজিব ও তার ভাই সেলিম হত্যার হুমকি দিয়েছে। প্রায় এক থেকে দেড় মাস আগে গাজীপুর মহানগর ১৪ নং ওয়ার্ডের আদেপাশা মহল্লার নাভানার মোড় সংলগ্ন কাজী অফিসের পাশে একটি চায়ের দোকান রয়েছে সেখানে বেশ লোকজন দোকানে চা খাচ্ছিল লোকজনের সামনে রাস্তায় দাড়িয়ে এই মাদক ব্যবসায়ী সজিব প্রকাশ্যে মাদক বিক্রি করতেছিল তখন এই জায়গার দোকানে বসা আমির হামজা নামে জনেক বিএনপি কর্মী এই মাদক বিক্রির সময় বাধা প্রদান করে এবং বলে সজিব তুমি দোকানের সামনে ও প্রকাশ্য এসে সকলের সম্মুখে গাঁজা বিক্রি করতেছো এটা কিন্তু ঠিক না এটা মহা অন্যায় তুমি এখান থেকে চলে যাও এরপর উক্ত গাজাঁ ও ইয়াবা ট্যাবলেট ব্যবসায়ী সজীব তার লোকজন নিয়ে চলে যায় এই ঘটনার পরদিন সকালে উক্ত মাদক ব্যবসায়ী সজীব গতকালকে মাদক বিক্রিতে বাধা দোয়া আমির হামজা কে প্রকাশ্যে চায়ের দোকান এবং বিএনপির অফিসের সামনে প্রচুর মারধোর করে আর বলে আমি সজিব আমার কাজে বাধা দেয়ার কারো সাহস নাই তুই এই সাহস পেলি কোথায় উক্ত ঘটনাটি এই ভুক্তভোগী আমির হামজা সাংবাদিক মনজুর সরকার কে ডেকে নিয়ে জানায় এবং সাংবাদিক মনজুর সরকার এ ঘটনার সত্যতা পায়। সেই সময় সাংবাদিক মনজুর সরকার ফেসবুকে একটি পোস্ট দিয়েছিল এই মাদক ব্যবসায়ী সজীবের বিরুদ্ধে আর এর কারণ হিসেবে গতকাল ১৮ /০৮/২৫ ইং তারিখে বেলা আনুমানিক ২.৩০ মিঃ মনজুর সরকারকে নাভানার মোড়ে সজিবের বাসার কাছে আহম্মদ এর বাডির চায়ের দেকান থেকে ডেকে আহম্মদ এর বাড়ির সামনে দাড়িয়ে সামনা সামনি এই হত্যার হুমকি দেয় সজীব এবং তার বড় ভাই সেলিম এক পর্যায়ে সজিব তার পেছনে ছুরি দেখিয়ে বলে মামলা আছে ৮ টা আমার নামে আমাকে দেখে কেউ আসে না আমার সামনে তুমি আমার নামে পোস্ট দেও তোমাকে মারলে আরেকটা মামলা না হয় বাড়বে ইতিমধ্যে আশেপাশের লোকজন চলে আসে এবং তারা বলে ওনার সাথে কেন খারাপ ব্যবহার করতেছ এই সজীব সেলিম তোমরা চলে যাও আর সাংবাদিক ভাই আপনিও চলে যান তখন সজিব বলে আজকে লোকজনের কারনে বেচে গেলি আরেকদিন পেলে তোকে শেষ দিয়ে আরেকটা মামলা খাব এই বলে সজিব ও তার ভাই সেলিম ঘটনা স্থল থেকে চলে যায়। এই উক্ত সকল ঘটনা গুলো সাংবাদিক মঞ্জুর সরকার আমাদের মিডিয়া কর্মীদের জানায় এবং এও জানায় বাসন থানায় এ ব্যপারে সে একটি অভিযোগ দায়ের করেছে দুজন কে আসামী করে। কিছুদিন আগে সাংবাদিক তুহিনকে হত্যা করেছে সন্ত্রাসীরা এখন আবার মাদক ব্যবসায়ীরা সাংবাদিক মনজুর সরকারকে মেরে ফেলবে হুমকি দিয়েছে তাই আমরা মিডিয়ার কর্মীরা ঘটনাটি নিয়ে শঙ্কিত তাই আমাদের মিডিয়া কর্মীদের দাবি সাংবাদিক মনজুর সরকারকে যে মাদক ব্যবসায়ী সজীব ও তার ভাই সেলিম হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা হউক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button