আইন – আদালতজাতীয়পুলিশ

টাঙ্গাইলে নতুন পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম মোস্তফা

 

নিজস্ব প্রতিবেদকঃ

এডিশনাল পিপি টাঙ্গাইল স্পেশাল কোট (বিশেষ জজ) আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর দায়িত্ব পেলেন এডভোকেট গোলাম মোস্তফা

মির্জাপুর উপজেলার কৃতি সন্তান এডভোকেট গোলাম মোস্তফা, এবং জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা কর্মজীবনে তিনি উপজেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক হিসেবে এবং মির্জাপুর থানা জাতীয় সামাজিক সংস্থা যা জাসাজ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, তিনি মির্জাপুর থানা দিন ছোট গবরা বাইতুল নূর জামে মসজিদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে এবং সাংগঠনিক নেতৃত্ব এবং আইন পেশায় ভূমিকার প্রশংসা করেছেন জেলার আইনজীবী হিসাবে।

সংশ্লিষ্টদের ভাষ্য, দীর্ঘদিন ধরে তিনি আইন পেশায় দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। তাঁদের মতে, সত্য, ন্যায়, আইনের শাসন এবং পেশাগত মূল্যবোধের প্রশ্নে তিনি সবসময় নীতিনিষ্ঠ অবস্থান বজায় রেখেছেন। টাঙ্গাইল আদালত চত্বর ঘুরে জানা যায় , অ্যাডভোকেট গোলাম মোস্তফা জেলা উপজেলায় বিভিন্ন পদে থেকে দায়িত্ব পালন করে উঠে আসা ,সাবেক আইন বিষয়ক সম্পাদক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে টাঙ্গাইলে নতুন পাবলিক প্রসিকিউটর এডভোকেট গোলাম মোস্তফা সহকর্মীদের দাবি, তাঁর

নেতৃত্বে আইন বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত হবে এবং সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখতে তিনি ভূমিকা রেখে চলেছেন।

আইনজীবী মহলের কয়েকজন সদস্য জানান, জেলা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি পেশাগত সততা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আন্তরিকতার পরিচয় দিয়ে আসছেন। তাঁদের মতে, দায়িত্ব পালনে তিনি আইন ও নীতির প্রশ্নে আপস করেন না।

সাংবাদিক সমাজের কয়েকজন সদস্য বলেন, সাংবাদিকদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং পেশাগত মর্যাদা রক্ষার বিষয়ে অ্যাডভোকেট গোলাম মোস্তফা বরাবরই সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁদের দাবি, তাঁর নেতৃত্বে টাঙ্গাইল ভারের কার্যক্রম আরও সমন্বিত ও সক্রিয় হবে।

স্থানীয় সাংবাদিক, আইনজীবী ও শুভানুধ্যায়ীদের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি সততা, ন্যায়নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তাঁর পেশাগত ও সাংগঠনিক দায়িত্ব পালন করে সাংবাদিক সমাজ এবং সাধারণ মানুষের কল্যাণে ভূমিকা রাখবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button