আইন – আদালতজাতীয়পুলিশরাজনীতি

ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঢাকা জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুলতান সালাউদ্দিন টুকু, এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, ঢাকা মিজ ফরিদা খানম।

এছাড়াও উপস্থিত ছিলেন জনাব ইশরাক হোসেন, এমপি, ঢাকা-৬, মাননীয় প্রতিমন্ত্রী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং জনাব মোঃ নাহিদ ইসলাম, এমপি, ঢাকা-১১ ও সদস্য। সভায় ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়সহ জেলা আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ প্রবণতা, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং চলমান পুলিশি কার্যক্রমের ওপর বিস্তারিত উপস্থাপনা করেন ঢাকা জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। উপস্থাপনায় তিনি জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযান, অপরাধ দমন, মাদক নির্মূল, চাঁদাবাজি প্রতিরোধ, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে ঢাকা জেলা পুলিশের গৃহীত ও চলমান কার্যক্রম তুলে ধরেন।

বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পুলিশের পেশাদার ও জনমুখী কার্যক্রমের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরাধ ও মাদকমুক্ত, নিরাপদ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই। ঢাকা জেলা পুলিশ জনগণের জানমাল রক্ষা, অপরাধ প্রতিরোধ, মাদক নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা আন্তরিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে।”

পরবর্তীতে সভায় উপস্থিত সদস্যবৃন্দ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত ও সুপারিশ প্রদান করেন। সদস্যদের প্রদত্ত মতামত ও সুপারিশের আলোকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন, জননিরাপত্তা জোরদার এবং সেবার মানোন্নয়নে গৃহীত ও গৃহীতব্য বিভিন্ন কার্যকর পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button