শিক্ষাঙ্গনসংস্কৃতিসারাদেশ

খানসামায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

(দিনাজপুর) প্রতিনিধি:

খামারিদের উদ্বুদ্ধ করতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলার মাধ্যমে খামাররিরা ভবিষ্যতে এই খাতে আরও উদ্বুদ্ধ হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট প্রশাসন।

শনিবার দিনাজপুরে খানসামা উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে খানসামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনী মেলায় প্রায় ৪০টি স্টলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা তাদের পালনকৃত উন্নত প্রজাতির গরু, ছাগল, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে অংশগ্রহণ করেন। মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

পরে বিকাল ৫টার দিকে অংশগ্রহণকারী খামারিদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ প্রদর্শনী মেলার সমাপ্ত হয়। এর আগে সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে মেলা শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশিদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন । উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম। অফিসার ইনচার্জ চিত্তরঞ্জন রায়সহ প্রমুখ বক্তব্য দেন।
খানসামা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো.হুমায়ুন কবির বলেন, ‘দেশ স্বাধীনের পর থেকে এই দেশে বিভিন্ন জাতের পশু পালন বিষয়ে আমরা ব্যাপক সাফল্য লাভ করেছি। হাঁস-মুরগির ডিম উৎপাদনে আমরা লক্ষ্যমাত্রা অর্জন করেছি। দুধ উৎপাদনেও প্রায় লক্ষ্যমাত্রা অর্জনের পথে। প্রাণিসম্পদের এই প্রদর্শনী পশুপালনে জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button