অন্যান্যজাতীয়সংস্কৃতি

জৈন্তাপুরে ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুন:নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করলেন : মন্ত্রী ইমরান

জৈন্তাপুরে ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুন:নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করলেন : মন্ত্রী ইমরান

মোঃ আব্দুল্লাহ (সিলেট):

সিলেটের জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুন:নির্মাণ কাজের শুভ উদ্ভোদন করা হয়েছে।

আজ ২০ মার্চ সোমবার সকাল ১০ ঘটিকায় ফতেপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র উপ-সহকারী মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কুমার দাশ’র পরিচালনায় ও মেডিকেল অফিসার MCH(F.P) ডাঃ নুরজাহান বেগম হাসি’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র শুভ উদ্ভোদন করেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন এম এ, মহিলা ভাইস চেয়ারম্যান পলিনা রহমান, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওমর ফারুক, ৫নং ফতেপুর ইউ/পি চেয়ারম্যান আলহাজ্ব রফিক আহমেদ, ৬নং চিকনাগুল ইউ/পি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, উপজেলা যুবলীগ’র আহ্বায়ক আনোয়ার হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেন্টু পুরকায়স্থ প্রমুখ।

এসময় আরোও উপস্থিত ছিলেন, ফতেপুর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র’র পরিবার কল্যাণ পরিদর্শিকা বীথি দাশ,পরিদর্শক মো: জসীমউদ্দিন, উপজেলা আওয়ামীলীগ’র সদস্য বিলাল আহমেদ ইমরান, ছাত্রলীগ নেতা রুবেল শরীফ, আলমগীর এইচ রায়হান, আরিফ আহমেদ জয়সহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button