জাতীয়সংস্কৃতি

সাংবাদিক বাঁধন’র দাদার (লাইলাতুল কদর রাত) মৃত্যুতে  রংপুর রিপোর্টার্স ক্লাবের শোক। 

 

মাটি মামুন রংপুর।

 

জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি’র রংপুর ব্যুরো চীফ,রংপুর রিপোর্টার্স ক্লাব’র প্রচার সম্পাদক এস এম রাফাত হোসেন বাঁধন’র দাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ক্লাবের সদস্যবৃন্দ।

 

এক শোক বার্তায় ক্লাবের কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যদের পক্ষে সভাপতি নজরুল ইসলাম রাজু এবং সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান বলেন,বাংলা টিভির সিনিয়র রিপোর্টার ও রংপুর রিপোর্টার্স ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক বাঁধনের দাদার মৃত্যুতে ক্লাব পরিবার থেকে একজনের চিরবিদায় হলো।

এতে সাংবাদিক বাঁধন এবং তার পরিবারের সদস্যরা যেমন অভিভাবক হারিয়েছেন, ঠিক তেমনি ক্লাবের সকল সদস্যরাও মনে করেন তারাও অভিভাবক হারালেন।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

এছাড়াও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান নেতৃবন্দ।

 

বৃহস্পতিবার (১৯ এপ্রিল ২৩ইং /২৭শে রমজান ‘লাইলাতুল কদর’)শবে কদর’র দিবাগত রাত ১২ টার পর বাঁধনের দাদা মরহুম সরকার আব্দুস সামাদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউজন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button