জাতীয়রাজনীতিসংস্কৃতি

দিনাজপুর -৪ স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম

 

মো. আজিজার রহমান,খানসামা (দিনাজপুর)

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসন থেকে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন, চিরিরবন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য তারিকুল ইসলাম তারিক।

সোমবার দিবাগত রাতে (২৭ নভেম্বর) চিরিরবন্দরের চাম্পাতলী এলাকায় এক মতবিনিময় সভায় তিনি
এ ঘোষণা দেন

তারিকুল ইসলাম তারিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেউ পাস করে আসতে পারবেন না। প্রত্যেক প্রার্থীকেই একজন করে দলীয় ডামি প্রার্থী রাখতে হবে। এক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন না পেলেও দিনাজপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করব।

তিনি বলেন, নির্বাচনটা যেন অংশগ্রহণমূলক হয়, তাতে জোর দেওয়া হয়েছে। সেটা নিশ্চিত করতে বলা হয়েছে সবাইকে। তাই আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

উল্লেখ্য, এ আসনে পরপর তিনবার নৌকা প্রতীকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। তিনি আবারো এই আসনে মনোনয়ন পেয়েছেন।

ছবির ক্যাপশন: তারিকুল ইসলাম তারিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button