শিক্ষাঙ্গনসংস্কৃতি

রাজধানী উত্তরায় ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসায় বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত

উত্তরা।
 ৩ জানুয়ারী বুধবার সকালে উত্তরার ইহসানুল উম্মাহ অডিটোরিয়ামে এই বই উৎসব অনুষ্ঠিত হয়।
বই বিতরণ উৎসবে ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাফেজ মাওলানা আলমগীর হোসাইন ও মাওলানা আব্দুল খালেকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর উত্তরা প্রতিনিধি ও উত্তরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মাদ দেলোয়ার হোসেন।
বই বিতরণ উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার নির্বাহী পরিচালক হাফেজ মাওলানা ইমাম হোসাইন,   দৈনিক সকালের সময়ের সিটি রিপোর্টার ও মাল্টিমিডিয়া এডমিন, এইচ এম মাহমুদ হাসান।
প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন বলেন, ক্ষুদে শিক্ষার্থীর  হাতে এ বইগুলো পৌঁছে দিতে পেরে  আজকের দিনে আমি খুব আনন্দিত। এ সময় তিনি শিশু-কিশোরদের সুনাগরিক হওয়ার পরামর্শ দেন, এবং তারা যেন ভবিষ্যতে উজ্জল জীবনের অধিকারী হতে পারে।
বই বিতরণ উৎসবে আরও উপস্থিত ছিলেন ইহসানুল উম্মাহ তাহফিজ মাদরাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আজিজ, মুহাম্মাদ আলী আকবর, মাওলানা শফিকুল ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button