

বিপ্লব হোসেন :
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ভূঞাপুর ও গোপালপুর উপজেলা কর্তৃক আয়োজিত জুলাই আগস্টের আন্দোলনে নিহত হওয়া শহীদ ইমন এবং শহীদ ফিরোজ তালুকদার পলাশ এর স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ জুলাই) ২০২৫ ইং বিকেল চারটার দিকে টাঙ্গাইল জেলার গোপালপুর ও ভুঞাপুরের কোল ঘেঁষে অবস্থিত নলিন বাজারের পাশে নঈম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফিরোজ হাসান এর সভাপতিত্বে এবং হেমনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক গোলাম রব্বানীর সঞ্চালনায়ঃ প্রধান অতিথির বক্তব্যে
বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী এডভোকেট মোঃ আব্দুস সালাম পিন্টু বলেন,
জুলাই আগস্টে শহীদ হওয়া ইমন ও পলাশ সহ যারা শহীদ হয়েছে,আমি তাদের সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।
এবং যারা অসুস্থ আছে আমি তাদের দ্রুত আরোগ্য কামনা করছি।
তারা যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারেন।
এসময় তিনি আবেগ আপ্লূত হয়ে ভেজা কণ্ঠে বলেন, প্রিয় ভাইয়েরা আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, আমি কোনো দিন কল্পনাও করিনি যে, আমি আবার আপনাদের মাঝে ফিরে এসে নলিন বাজার হাই স্কুল মাঠে বক্তব্য দিতে পারবো।
কোনো দিন ভাবি নাই আপনাদের সাথে দেখা হবে,আপনাদের সঙ্গে কথা বলতে পারবো।
আমি দীর্ঘ ১৭টি বছর জেলে ছিলাম।
তার মধ্যে ৭বছর ফাঁসির সেলে রাখা হয়েছিল আমাকে।
আমার বিশ্বাস আপনারাও কোনো দিন কল্পনা করেন নাই যে, আমি আব্দুস সালাম পিন্টু আপনাদের মাঝে ফিরে এসে এভাবে কথা বলতে পারবো।
তিনি আরও বলেন,বাংলাদেশ মুক্ত হয়েছে,আমরা জেল খানায় ছিলাম, আপনারাও কিন্তু ভাল ছিলেন না। কোনো দিন ভোট দিতে পেরেছেন?ভোট কেন্দ্রে যাইতে পারছেন? কথা বলতে পারছেন? পারেন নাই। আপনারাও এক রকম জেলে ছিলেন বলে আমি মনে করি।
সে জায়গা থেকে আমরা মুক্ত হয়েছি,দেশ আবার নতুন করে মুক্তি পেয়েছে।
কিন্তু দেশ নিয়ে এখনো গভীর ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রকারীরা কিন্তু থেমে নেই।
সুতরাং আমাদের সজাগ থাকতে হবে।
আমরা ভেবে ছিলাম দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আজকে দেশে গণতন্ত্র নাই। নির্বাচিত সরকার নাই। মানুষ কারো কাছে যেতে পারে না।
জুলাই আগস্টে নিহত ও আহত হওয়া ১০ থেকে ১২টি পরিবারের মধ্যে কিছু নগদ আর্থিক সহযোগিতা শেষে, নলিন বাজার নইম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গনঅভ্যুত্থানে নিহত দুই শহীদদের স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে সকাল ১০টার দিকে ভূঞাপুর উপজেলার ঘাটান্দি এলাকায় সামাজিক গোরস্থানে শহীদ পলাশের কবর জিয়ারত ও দুপুর ১২টার দিকে নলিন গ্রামের শহীদ ইমনের কবর জিয়ারত করা হয়।
স্মরণ সভা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, গোপালপুর উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম রুবেল, ভুঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম উজ্জামান সেলু,গোপালপুর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, ভূঞাপুর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ফরহাদুল ইসলাম শাপলা, হেমনগর ইউনিয়ন বিএনপির সভাপতি,ভিপি গোলাম রোজ তালুকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর খাঁ,অর্জুনা ইউনিয় বিএপির সভাপতি নিয়ামত মাষ্টার, হেমনগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর তালুকদার, পলাশ,উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নাজমুল ইসলাম শিশির সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।




Daily Aporadh Prokash