অন্যান্যসংস্কৃতি

তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী মানুষের অধিকার আদায়ে কাজ করে যাচ্ছে,ভাষা টিভি

লিজা গাজিপুরঃ-

জন মানুষের অধিকার আদায়ে, দেশ ও জাতির কল্যাণে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছে ভাষা টিভি। সকল প্রকার অন্যায়-অবিচারের বিরুদ্ধে অবিচল থেকে সত্য, সুন্দর ও সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে সর্বদা মানুষের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। শত প্রতিকূলতা এড়িয়ে গত তিন বছরে ভাষা টিভি তার কাজের প্রমাণের স্বাক্ষর রেখেছে। শুধু প্রতিজ্ঞাবদ্ধ নয় আরো দায়িত্বশীলতার সাথে কাজ করবে ভাষা টিভি। ভাষা টিভির তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে স্বাধীন সাংবাদিকতাকে ত্বরান্বিত করতে স্বকীয়তা বজায় রাখার প্রতিজ্ঞা ব্যক্ত করেন ভাষা আন্দোলন পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ভাষা টিভির চেয়ারম্যান মো. শাহ সুলতান আতিক মাহমুদ।

আজ শনিবার সন্ধ্যায় ভাষা টিভির কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলে।

দৈনিক বাংলাদেশ কন্ঠের গাজীপুর প্রতিনিধি ও ভাষা টিভির বার্তা সম্পাদক জাহিদ হাসান ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাষা আন্দোলন পরিষদের সহ সভাপতি মোঃ ওমর আলী, প্রচার সম্পাদক ফটো সাংবাদিক রাজু আহমেদ, ত্রাণ সম্পাদক মোহাম্মদ এরশাদ আলী, সহ ধর্মবিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল কাদের, ভাষা টিভির গাজীপুর মহানগর প্রতিনিধি মাহমুদা আফরোজ লিজা, সাংবাদিক আসাদুল্লাহ গালিব আল সাদী, সংগঠনের সদস্য মোঃ রাশেদ আহমেদ।

আলোচনা সভা শেষে ভাষা টিভির উত্তরোত্তর মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ভাষা টিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলে জানান টিভি কর্তৃপক্ষ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button