

বিশ্বম্ভরপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নে
মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে আজ । ১৪ই মে রবিবার ১১ঘটিকায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদ কনফারেন্স রুমে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে পরিবার পরিকল্পনা পরিদর্শক যাদুমনি বিশ্বাসের সঞ্চালনায় সলুকাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল আলম সিদ্দিকী (ত্বপন) এর সভাপতিত্বে মা সমাবেশ অনুষ্ঠিত হয়।
মা সমাবেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহমান, মেডিকেল অফিসার এম,সি,এইচ, এফ পি ডাঃ আব্দুল্লা আল মাহমুদ রাসেল। এ সময় বক্তারা গর্ভকালীন জটিলতা,চেকআপ,বিপদ চিহ্ন নিয়ে আলোচনা সহ সরকারি প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিক ডেলিভারি সেবা গ্রহণে সেবা গ্রহীতাদের উদ্বুদ্ধ করেন।
মা সমাবেশে উপস্থিত ছিলেন পরিবার কল্যাণ পরিদর্শিকা পারভীন আক্তার, পি সি এস ভি ফাতেমা মবিন এবং পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মী পরিবার কল্যাণ সহকারীগন।
গর্ভবতী মায়েদের চেকআপ করেন মেডিকেল অফিসার এম সি এইচ এফ পি,পরিবার কল্যাণ পরিদর্শিকা ও পি সি এস ভি। এসময় ৫০ জন মা কে চেকআপ, আয়রন, ক্যালসিয়াম,ভিটামিন ট্যাবলেট প্রদান করা হয়।পাশাপাশি প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা সর্ম্পকে পরামর্শ দেয়া হয়।
এছাড়া স্থায়ী ও দীর্ঘ মেয়াদি পদ্ধতি গ্রহীতাদের মধ্যে জটিলতা সংক্রান্ত ক্লায়েন্টদের ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান বলেন, আমার সকল সহকর্মীগন ও ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান মহোদয় কে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন সফল একটি মা সমাবেশ আয়োজনে সক্রিয় সহযোগিতার জন্যে।
উপকারভোগীরা নিজ এলাকায় হাতের কাছে সেবা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য এ এলাকায় কোন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নেই। চেয়ারম্যান মহোদয় দ্রুত একটি জায়গা প্রদান করবেন বলে উপজেলা পরিষদের সমন্বয় সভায় প্রতিশ্রুতি দিয়েছেন##




Daily Aporadh Prokash