অপরাধআইন – আদালত

আশুলিয়া থানা আওয়ামী লীগ নেতা লুৎফর’র রমরমা গ্যাস বানিজ্য !

নিজস্ব প্রতিবেদকঃ
আশুলিয়া থানা যুব লীগের সাবেক প্রচার প্রকাশনা সম্পাদক ও বর্তমান আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমান জয় এর বিরুদ্ধে রমরমা অবৈধ গ্যাস বানিজ্যর অভিযোগ উঠেছে। নিজ বাড়ি সহ প্রায় শতাধিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দিয়ে প্রতি মাসে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। তিতাস কতৃপক্ষ একাধিকবার তার অবৈধ সংযোগ বিছিন্ন করলেও ক্ষমতার বলে তা কয়েক ঘন্টার ভিতরে আবারও পূণরায় অবৈধ সংযোগ জুরে দেন তিনি।
শুধু তা-ই নয় লুৎফর রহমানের আপন ভাইয়ের সাথে অন্যের ছাগল চুরি করে পিকনিক খাওয়ার অভিযোগ ও রয়েছে তার বিরুদ্ধে। তাদের এমন অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী। অনেকে আবার তার ভয়ে মুখ খুলতেও সাহস দেখায় না।
নাম ঠিকানা গোপন রাখা শর্তে এক ব্যাক্তি জানান লুৎফর রহমানকে আমি দীর্ঘদিন যাবৎ চেনা, তাঁর কোন ব্যাবসা বানিজ্য নেই, সে রাজনীতি করেই আজ কোটিপতি, কি ভাবে সম্ভব রাজনীতিতে তো আর বেতন পান না তিনি। মাসে কয়েকবার দেশ ও দেশের বাহিরে ভ্রমণ করেন লুৎফর রহমান। এত টাকা পায় কোথায়। নিশ্চয়ই গ্যাস বানিজ্যের পাশাপাশি অবৈধ ব্যাবসা রয়েছে। আপনারা খতিয়ে দেখুন ৮০% সত্যতা পাবেন।
গত ৭ ই জুন আশুলিয়ার ভাদাইল পবনারটেক লুৎফর রহমানের বাড়িতে অবৈধ গ্যাস উচ্ছেদ অভিযান চলাকালীন সময় এ তথ্য দেন তিনি।
এসময় তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড আশুলিয়া জোনের এক কর্মকর্তা বলেন গত তিন দিন পূর্বে এই বাড়িটির (লুৎফর রহমানের) অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন করা হয়েছিল। কিন্তু, তারপর দিন পুনরায় তিনি সংযোগ দিয়েছেন জানতে পেরে সরেজমিনে এসে সত্যতা মেলে। তাই, আবারও সংযোগ বিছিন্ন করা হচ্ছে ।
গ্যাস বানিজ্য ও অবৈধ সংযোগের ব্যাপারে আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি কোন সদুত্তর না দিয়ে মোবাইল ফোনের লাইন টি কেটে দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button