রাজনীতিসংস্কৃতি

উত্তরায় ১৪ দল ও আওয়ামীলীগের শান্তি সমাবেশ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের ‘শান্তি সমাবেশ হয়েছে।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে রাজধানীর উত্তরার আমির কমপ্লেক্সের সামনে ঢাকা ১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসান এমপির সার্বিক তত্ত্বাবধানে ১৪ দল জোটের শান্তি সমাবেশে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে
গণতন্ত্র-উন্নয়ন ও সাংবিধানিক শাসন বাধাগ্রস্ত করতে বিএনপি-জামায়াত অপশক্তির নির্বাচন বানচালের ষড়যন্ত্রের বিরুদ্ধে’ ১৪-দলীয় জোটের মুখপাত্র ও আওয়ামী লীগের উপদেষ্টা আমির হোসেন আমু এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন,
১৫ আগস্টের হত্যাকারীদের বিএনপি দেশের বাহিরে যাওয়ার সুজোগ করে দিয়েছিল, তিনি বলেন বাংলাদেশ ওলি আওলিয়ার দেশ বাংলাদেশের কৃষক রা আজান দিলে গামছা বিছিয়ে নামাজে দারিয়ে যায়, শেখ হাসিনা কারো সহযোগিতায় ক্ষমতায় আসেনাই, বিএনপি গনতন্ত্র কে হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তাদের নির্বাচন কে বাঞ্চালের চেষ্ঠা বিফলে যাবে, শেখ হাসিনা পাকিস্তান কে পিছে ফেলে বাংলাদেশ কে এগিয়ে নিয়ে যাচ্ছে, তাই বিএনপি জামায়াতের গাত্রদাহ হয়, সবাই ঐক্যবদ্য ভাবে আগামী নির্বাচনে কাজ করে যাবো।

শান্তি সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির সভাপতি, রাশেদ খান মেনন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কামরুল ইসলাম এমপি,বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক, কমরেড দিলীপ বড়ুয়া এমপি, শিরিন আকতার এমপি, নগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ৫০ নং ওয়ার্ডের কাউন্সিলর ডিএম শামিমসহ জোটের শীর্ষ নেতারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button