Uncategorizedঅন্যান্যজাতীয়রাজনীতিসংস্কৃতি

বাসন মেট্রো থানা প্রেসক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসানঃ

গাজীপুর বাসন মেট্রো থানা প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুর রহিম সিরাজী (সভাপতি) বাসন থানা শ্রমিক লীগ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সাজ্জাকুল ইসলাম রাজ্জাক – সভাপতি বাসন মেট্রো থানা প্রেস ক্লাব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোঃ টুটুল তালুকদার সম্পাদক প্রকাশক দৈনিক সময়ের ডাক পত্রিকা ও সিনিয়র সহ সভাপতি বাসন মেট্রো থানা প্রেসক্লাব। বক্তব্য রাখেন, সোলায়মান হোসেন রাজু সহ-সভাপতি বাসন মেট্রো থানা প্রেসক্লাব। সহ-সভাপতি মেহেদী হাসান বাসন মেট্রো থানা প্রেসক্লাব  মোঃওবায়দুল জয়, সাধারণ সম্পাদক মনজুর আলম সরকার বাসন মেট্রো থানা প্রেসক্লাব, মহিলা বিষয়ক সম্পাদিকা হেলেনা আক্তার বাসন মেট্রো থানা প্রেস ক্লাব । সজীব আহমেদ সুজন সহ-সম্পাদক। আফনান চৌধুরী মামুন, সমাজ কল্যাণ সম্পাদক, সুমি চৌধুরী (সদস্য) ইয়াসিন আরাফাত (সদস্য) প্রমুখ সাংবাদিকবৃন্দ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সাজ্জাকুল ইসলাম রাজ্জাক -নির্বাহী সম্পাদক দৈনিক সময়ের ডাক পত্রিকা ও সভাপতি, বাসন মেট্রো থানা প্রেসক্লাব। সঞ্চালনায় ছিলেন মঞ্জু সরকার-সাধারণ-সম্পাদক-বাসন মেট্রো থানা প্রেসক্লাব। প্রধান অতিথি সহ সকলেই সাংবাদিকদের বিভিন্ন দিক নির্দেশনা দেন সাংবাদিকদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সকলেই বাসন মেট্রো থানা প্রেস ক্লাবের মঙ্গল কামনা করেন । সাজ্জাকুল ইসলাম রাজ্জাক তিনি বলেন, ‘রমজানের পবিত্রতা আমাদের নিয়ে যাক আত্মশুদ্ধি এবং আলোর পথে। সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা ও মোবারকবাদ। ধর্মপ্রাণ মুসলমানদের কাছে রমজান সংযম, আত্মশুদ্ধি ও ত্যাগের মাস। রমজান রহমত (আল্লাহর অনুগ্রহ), মাগফিরাত (ক্ষমা) ও নাজাত (দোজখের আগুন থেকে মুক্তি)- এ তিন অংশে বিভক্ত। এ মাসে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং সকল ধরণের পাপ কাজ থেকে বিরত থাকার মাধ্যমে রোজা পালন করেন মুসলমানরা। রমজানের এই চেতনা আমাদের সবার হৃদয়ে থাকুক এবং আমাদের আত্মাকে ভিতর থেকে আলোকিত করুক। হে রাব্বুল আলামিন আমাদের সকলকে ৩০ টা রোজা সঠিকভাবে রাখার তৌফিক দান করুন। আমি মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি। সবশেষে নাজাতের মাসে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button