Uncategorizedজাতীয়রাজনীতিসংস্কৃতি
AdminJuly 11, 2024
কুড়িগ্রামে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত


কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
১১ জুলাই (বৃহস্পতিবার) দুপুর ১২ ঘটিকায় কুড়িগ্রামের ভোগডাঙ্গা ইউনিয়নের মৌ বাজারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
ভোগডাঙ্গা জামে মসজিদের ইমাম মোঃ আহসানুল ইসলামের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভোগডাঙ্গা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এনজিও কর্মী আরিফুল ইসলাম, রায়হানুল ইসলাম সহ আরো অনেকে।
আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমূখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম।
বক্তারা – বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান।




Daily Aporadh Prokash