Uncategorizedশিক্ষাঙ্গনসংস্কৃতি

তরুণদের অংশগ্রহণে ‘Participatory Approach for Sustainable Democracy and Volunteerism’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধিঃ

ঢাকা, ২০ অক্টোবর: আজ হাজী ইউনুস আলী স্কুল ও কলেজ প্রাঙ্গণে তরুণদের অংশগ্রহণে ‘Participatory Approach for Sustainable Democracy and Volunteerism’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারটির আয়োজন করেছে সোনার-প্রাণ ফাউন্ডেশন,

সেমিনারে বক্তারা গণতন্ত্রের স্থায়ীত্বশীলতা এবং তরুণদের স্বেচ্ছাসেবী কার্যক্রমে সম্পৃক্ততার গুরুত্ব তুলে ধরেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা মোঃ জুয়েল হোসেন তিনি বলেন, “তরুণদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া সমাজে স্থায়ীত্বশীল গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়।”

সেমিনারে আলোচিত বিভিন্ন বিষয়গুলোর মধ্যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী কার্যক্রমের উন্নয়ন, এবং তরুণদের নেতৃত্বের বিকাশ বিশেষভাবে গুরুত্ব পায়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে নিজস্ব মতামত ও চিন্তাভাবনা তুলে ধরেন।

এই সেমিনারের মাধ্যমে তরুণ সমাজের মাঝে গণতন্ত্রের গুরুত্ব ও স্বেচ্ছাসেবী কাজের প্রয়োজনীয়তা নিয়ে ব্যাপক আলোচনা হয়। ‘তরুণ্যের আওয়াজ’ স্লোগানকে কেন্দ্র করে সেমিনারটি তরুণদের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button