Uncategorizedজাতীয়সংস্কৃতি
দেলদুয়ারে মা সমাবেশ অনুষ্ঠিত


টাঙ্গাইল জেলা প্রতিনিধি: টাঙ্গাইলের দেলদুয়ারে দেলদুয়ার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ১১ আগস্ট ২৪ ইং তারিখ সকাল ১০.০০ঘটিকায় নিজ বিদ্যালয় প্রাঙ্গনে মা সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এস, এম,সি ‘র সভাপতি মোহাম্মদ ওয়াহেদ উল্লাহ মিয়া পরিচালনা করেন সহকারি শিক্ষক মামুন মিয়া। উক্ত সমাবেশে অভিভাবক প্রতিনিধি বাবলু চৌধুরী বলেন, ছেলে ও মেয়েদের পাঠদানের জন্য সকল মা’দের সচেতন হতে হবে,যাতে করে সকল শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে গমন করে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত ক্লাস করে। আরও বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হালিম মিয়া, এস.এম.সি’র সহ-সভাপতি উষা আক্তার সহ অন্যান্য অভিভাবকবৃন্দ। উপস্থিত সকলেই উক্ত বিদ্যালয়ের মঙ্গল কামনা করেন।




Daily Aporadh Prokash